1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

তালতলীতে স্কুল ফিডিং প্রকল্পে পচা ডিম ও রুটি সরবরাহ

গোলাম সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Spread the love

গোলাম  সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারি ‘স্কুল ফিডিং’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও বাসি রুটি সরবরাহের অভিযোগ উঠেছে। পুষ্টির বদলে শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই খাবার বিতরণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপকূলীয় অঞ্চলের শিশুদের শিক্ষার হার বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে সরকার তালতলীর ৭৯টি বিদ্যালয়ে ৭ হাজার ২৭০ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ডিম, রুটি, কলা, বিস্কুট ও দুধ দেওয়ার কথা। এসব খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা’ নামক একটি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, গত ২৯ মার্চ থেকে সরবরাহ শুরু হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি নিম্নমানের ও পচা খাবার দিচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া ডিমগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং রুটিগুলো বাসি ও খাওয়ার অযোগ্য। এমনকি অনেক ক্ষেত্রে অপরিপক্ক কাঁচা কলাও সরবরাহ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, “সরকার শিশুদের ভালো খাবারের জন্য টাকা দিচ্ছে, কিন্তু ঠিকাদার চুরির মাধ্যমে পচা খাবার দিচ্ছে। শিক্ষকরাও এর প্রতিবাদ না করে উল্টো এসব খাবারকেই মানসম্মত বলছেন।” তারা দ্রুত তদন্ত করে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অভিযোগের সত্যতা যাচাইয়ে আগামী সোমবার (৬ এপ্রিল) জরুরি সভা ডেকেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে অনিয়ম ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি