1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Spread the love

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. আরাফাত (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র ও এবারের এসএসসি পরীক্ষার্থী।মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ (আইসি) এসআই মাসুদ মুন্সী জানান, আরাফাত তার তিন বন্ধুর সঙ্গে মাওয়া পদ্মা সেতু সংলগ্ন চরে ঘুরতে আসে। সেখানে তারা কিছুক্ষণ ফুটবল খেলে ক্লান্ত হয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চার বন্ধুর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তীব্র স্রোতে আরাফাত নিখোঁজ হয়ে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, নিখোঁজ শিক্ষার্থী আরাফাতের সন্ধান মেলেনি। তবে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সম্মিলিত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।এদিকে পরীক্ষার্থী ছেলের নিখোঁজ হওয়ার সংবাদে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares