
ভেড়ামারা প্রতিনিধি (কুষ্টিয়া)অন্তর ইসলাম লতিফ: ভেড়ামারায় সদ্য প্রয়াত সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সকলের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ফারাকপুর গোরস্থান সংলগ্ন দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। এসময় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন মানবিক ও জনবান্ধব নেতা। তার মৃত্যুতে ভেড়ামারা উপজেলা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।