1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
৩২ বছরের রাজপথের লড়াই: বেতাগীর সেবায় শাহজালাল ফরাজি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

৩২ বছরের রাজপথের লড়াই: বেতাগীর সেবায় শাহজালাল ফরাজি

শাহীন গোলাম সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি:
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

গোলাম সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ ৩২ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতির রাজপথে এক অবিচল নাম মোঃ শাহজালাল ফরাজী শাহীন। ত্যাগ, তিতিক্ষা আর রাজপথের লড়াকু এই সৈনিক এবার আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই প্রার্থিতা ঘিরে বরগুনা ও বেতাগীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আদর্শিক ও সাংগঠনিক যাত্রার ইতিহাস: ১৯৯৪ সালে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে পদার্পণ করেন শাহজালাল শাহীন। ২০০০ সালে তৎকালীন কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি ইসহাক সরকারের হাত ধরে অবিভক্ত ঢাকার ৬৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তার সাংগঠনিক যাত্রা শুরু হয়। এরপর তিনি কোতোয়ালি থানা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের এক দীর্ঘ সময় তিনি নারায়ণগঞ্জ মহানগর ১ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী হিসেবে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে নিজ জেলা বরগুনায় ফিরে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বরগুনা সদর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমান দায়িত্ব ও কেন্দ্রীয় সম্পৃক্ততা: বর্তমানে তিনি নিজের জন্মস্থান ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং বেতাগী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সারা দেশে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। ২৪-এর গণ-অভ্যুত্থানে অকুতোভয় ভূমিকা: বিগত ২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে শাহজালাল শাহীন ছিলেন একজন সম্মুখ সারির যোদ্ধা। নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে শুরু করে ঢাকার যাত্রাবাড়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় টানা ২০ দিন তিনি রাজপথে অবস্থান করেছেন। ৫ই আগস্ট ঢাকা মেডিকেলের সামনে ফ্যাসিবাদের দোসরদের সাথে সম্মুখ লড়াই করে বিজয় নিয়ে ঘরে ফিরেছেন এই লড়াকু নেতা। বেতাগীবাসীর প্রতি অঙ্গীকার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শাহজালাল শাহীন বেতাগীর সর্বস্তরের জনগণ—হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আমার মেধা ও শ্রম উৎসর্গ করতে চাই। দীর্ঘ ৩২ বছর রাজনীতির মাঠে কখনো এক মিনিটের জন্য পিছিয়ে আসিনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বেতাগীবাসীর সুখে-দুখে পাশে থাকব।” আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এই নেতাকে ভাইস চেয়ারম্যান হিসেবে পেলে উপজেলা পরিষদ আরও গতিশীল হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীরা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares