1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোয়ালন্দে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা চাইলেন ইউএনও - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা চাইলেন ইউএনও

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি, ইউএনও  সাথী দাস। তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।   সভায় চলতি রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখা, ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটের চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান বাড়ানো, ঘাট এলাকায় বালুর চাতালের অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, বিভিন্ন স্হানে ফসলি জমি হতে মাটি কেটে ইট ভাটায় বিক্রি প্রতিহত করা, দূর্ঘটনা প্রতিরোধে গোয়ালন্দ বাজার প্রধান সড়কে জরুরি সংস্কার, মাদক নিয়ন্ত্রণে অভিযান বাড়ানো, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষন রোধ করা সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় গোয়ালন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি দাবি করেন। তবে বালু ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেন।  সমাপনী বক্তব্যে ইউএনও সাথী দাস   বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, আনসার ভিডিপি  কর্মকর্তা মোঃ রুবেল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম শেখ, সদস্য সচিব মোজাম্মেল হক সহ আইন- শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।  ছবি সংযুক্তঃ  শামীম শেখ গোয়ালন্দ, রাজবাড়ী   তারিখ:২৩ ফেব্রুয়ারি ২০২৬

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares