মোঃ মোস্তাফিজুর রহমান গাজী, কয়রা(খুলনা): খুলনার কয়রা জোরপূর্বক মৎস্য ঘের দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ করেন ভুক্তভোগী ঘের মালিক আব্দুল্লাহ আল মামুন সুমন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘের মালিক আব্দুল্লাহ আল মামুন সুমন বলেন,কয়রা উপজেলাধীন মসজিদকুড় গ্রামে কপোতাক্ষ নদের চরভরাটি জমি মৌখিক ভাবে জমির মালিকদের নিকট থেকে লিজ নিয়ে ৫ বছর ধরে মাছ চাষ করি।গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মসজিদকুড় গ্রামের আজিজুল শিকারীর ছেলে নজরুল ইসলাম মধুর নেতৃত্বে একই গ্রামের আশরাফুল সানা, বাবু মিস্ত্রি, শাওন সানা, সাইফুল সানা সহ ২০ থেকে ২৫ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার মৎস্য ঘেরটি দখল করে নেয়।এসময় ঘেরর বাসা, ঘেরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়।এবং এবিষয়ে আইনি সহায়তা নিলে তারা আমার জীবন নাসের হুমকিও প্রদান করেন। এসময় তিনি আইন শৃঙ্খলা বাহীনির সহযোগীতা কামনা করেন। এ বিষয়ে আশরাফুল সানা বলেন,সুমন যে স্হানে ঘের করে ওই জমির মালিক সে নিজেও না। জমির মালিকদের কাছ থেকে লিজ নেওয়া বিষয়টিও মিথ্য।জমির মালিকগন সবাই মিলে তার কাছ থেকে তাদের জমি উদ্ধার করে নিয়েছে। কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম বলেন,ঘের দখলের বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।