1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

চাঁদপুর প্রতিনিধি: প্রতিদিনের মত পরিপাটি হয়ে স্কুল আসা, আসার সময় চোখে মুখে ঘুম ঘুম ভাব আর একটু হেলামী, বারবার পাশে থাকা আম্মুর মুখের দিকে তাঁকিয়ে বলা, আজকে যাবো না স্কুলে আম্মু- কিন্তু তার কোনটিই যেন আজকে দেখা যায় নি এমনটি। আজকে চোখে মুখে এক অন্যরকম আনন্দ ও উৎসাহ ছিলো কখন স্কুলে যাবো এবং উৎসবে অংশগ্রহণ করবো। কারন আজকে অধ্যায়নরত বিদ্যালয়ে ছিলো খেলার উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কোমলমতি শিশুদের আনন্দে মুখরিত হয়েছে বিদ্যালয়ের চত্বর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষ্ণুদি রোডস্থ ব্যাং কলোনীর মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন চিত্রগুলোই লক্ষ্য করা যায়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষারাথীদের কিচিরমিচির শব্দে ও খেলায় অংশগ্রহণকে কেন্দ্র করে এক অনন্য উৎসবে পরিনত হয় প্রতিষ্ঠানের নিজস্ব মাঠটিতে। আজকে কোন অলসতাই যেন তাদেরকে গ্রাস করতে পারেনি। সকলের মুখেই ছিলো এক অন্যরকম আনন্দের ঝিলিক। আর সেই আনন্দেও নিজেকে আরো আনন্দিত করো তুলেছিলো অভিভাবকদের মন। আর শিশুদের সাথে আগত সেইসব অভিভাবকদেরর জন্যেও ছিলো খেলাধূলার আয়োজন করা হয়। আর সেই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে অনেক অভিভাবকরাই নিজেরা তাদের ছোট্টবেলায় খেলায় হারিয়ে যাওয়ার চিত্র লক্ষ্য করা যায়।

মর্ডান শিশু একাডেমি সূত্রে জানা যায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টের খেলায় ৩৫৮ টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে বিনোদনের জন্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেসব অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করা হয়।

দুটি পর্বের প্রথম পর্বে সকালের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শপথের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষানুরাগী অ্যাড. মানিকুর রহমান মানিক।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অভিভাবক মো. মহিবুল আহসান, এম এ মতিন, অ্যাড. সাখাওয়াত হোসেন প্রমূখ।

২য় পর্বের অনুষ্ঠানে একইস্থানে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম মো. ইসমাইল হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক শামসুল আলম পাটওয়ারী, ডা. এনামুল হক মজুমদার, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, মতলব দক্ষিণের সভাপতি ফারুক আহমেদ বাদল, সদরে সভাপতি লায়ন গোলাম হোসেন টিটুসহ অন্যান্যরা।

মর্ডান শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক আহমেদের সভাপতিত্বে টেলি কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছাবার্তা দেন ক্লিন চাঁদপুরে প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুক বলেন, ভালো কিছু সুশিক্ষায় গড়ে তোলায় আমাদের লক্ষ্য। একটি জাতিকে ভালো কিছু উপহার দিতে হলে নিজের শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধূলাও শিক্ষার একটি অংশ। খেলাধুলায় শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে। অপ্রিয় হলেও সত্য আমাদের চাঁদপুর শহরে খেলাধুলার তেমন কোন সুযোগ নেই। আজকের একটি দিন হলেও অনন্ত তারা চর্চায় থাকতে পারলো।

তিনি আরো বলেন, অভিভাবকদের নিজের সন্তানদের দিকে মনোযোগী হওয়ার বিকল্প নেই। অভিভাকরা যদি সন্তানের সাথে সময় উপভোগ করে তাহলে সে সন্তান কখনো বিপদগ্রস্ত হয় না।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares