1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা

মো: তরিকুল ইসলাম,কালিয়া নড়াগাতি প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

মোঃ তরিকুল ইসলাম, নড়াগাতী থানা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক নির্বাচন সংশ্লিষ্ট করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আবদুল ছালাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশাস।

সভায় সহকারী পুলিশ সুপার রবিন হালদার, কালিয়া আর্মি ক্যাম্প ও বিজিবি ক্যাম্পের কমান্ডার, কালিয়া ও নড়াগাতী থানা ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares