1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ১০ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ১০

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
Spread the love

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দিকবিদিক ছুঁটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজার হাজার লোক।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চীপ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে, ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া। যা এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির গড়ায়। হাতাহাতি ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি তবে আমাদের অর্জন খণ্ডিত হবে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা আছেন। এখান পরিস্থিতি অনেকটা শান্ত।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares