1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে ৯ ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ কোটালীপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার গাংনীতে মাটিতে পুঁতে রাখা ২০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের ভেড়ামারায় ক্রীড়া সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ-১ বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মনোনয়নপত্র প্রত্যাহার করেননি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া। একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়া নির্বাচন করছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার করেননি সুজাত মিয়া। বেশকিছু দিন ধরেই সুজাত মিয়ার মনোনয়ন প্রত্যাহারের গুঞ্জন উঠেছিল। এ নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানও তার সঙ্গে কয়েক দিন আগে কথা বলেছেন। তখন আলোচনায় আসে শেখ সুজাত জেলা বিএনপির সভাপতি হচ্ছেন। এমন আশ্বাসে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন, কিন্তু অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুজাত মিয়া জেলার ৪টি আসনের মধ্যে একমাত্র বিদ্রোহী প্রার্থী। এছাড়া জামায়াত প্রার্থীসহ হবিগঞ্জে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- হবিগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নোমান আহমদ সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান, হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মো. মোকাম্মেল হোসেন।এসব তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি জানান, ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই ও আপিল শেষে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি