1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জামালপুরের স্বতন্ত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

জামালপুরের স্বতন্ত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন।শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কয়েকজন ভোটারের তথ্যগত অমিল দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ফারজানা ফরিদ পূথির প্রার্থিতা বাতিল করেন।পরে সংশ্লিষ্ট ভোটাররা সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান ফারজানা ফরিদ পূথি।মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন সঠিক বিষয় যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।এ সময় তিনি জামালপুর-৩ (মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares