1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সুনামগঞ্জে স্কুলে তালা দেওয়ায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

সুনামগঞ্জে স্কুলে তালা দেওয়ায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
Spread the love

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এডহক কমিটির সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।এর আগে, গত ৬ জানুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষার্থী স্কুলে এসে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। পরবর্তীতে স্কুলে তালা ঝুলিয়ে দেন। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ওই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্র। তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।

স্কুল সূত্রে জানা গেছে, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির উদ্যোগে গত ৮ জানুয়ারি এক সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এডহক কমিটির সভাপতি অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ঘটনার সঙ্গে জড়িত আরিফসহ মোট ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, ১৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কে কোন পর্যায়ে জড়িত ছিল—নেতৃত্ব দিয়েছে, সহযোগিতা করেছে কিংবা অনুসরণ করেছে—তা যাচাই করে যথাযথ শাস্তি নির্ধারণ করা হবে। এতে কারও প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

এর আগে, গত ৬ জানুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার কাছে টেস্ট পরীক্ষায় কয় বিষয়ে ফেল করেছে জানতে চাইলে আরিফ জানান, তিনি সাত বিষয়ে ফেল করেছেন। এরপর তিনি শিক্ষকদের হুমকি দিয়ে বলেন, তাকে পরীক্ষায় অংশ নিতে না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্যকোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares