1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেহেরপুর মুজিবনগরে বিদেশি পিস্তলসহ আটক ১ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মেহেরপুর মুজিবনগরে বিদেশি পিস্তলসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
Spread the love

জুলফিকার রহমান, মেহেরপুর:মেহেরপুরের মুজিবনগর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টা পর্যন্ত সেনাবাহিনীর মেহেরপুর ইউনিটের একটি দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানে বিল্লাল হোসেনের নিজ বাড়ির ওয়ারড্রব থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত মাদার বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সেনা ক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মেহেরপুর সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares