1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ওপেনএআই চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে। - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

ওপেনএআই চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
Spread the love

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটানো চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের সেবায় বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে।গুগল ও মেটার মতো বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করলেও এখন পর্যন্ত চ্যাটজিপিটিকে লাভজনক অবস্থানে নিতে পারেনি প্রতিষ্ঠানটি।দিন দিন এআই চ্যাটবটের পরিচালনা ব্যয় আকাশচুম্বী হতে থাকায় বিকল্প আয়ের উৎস হিসেবে প্রম্পটের উত্তরে বিজ্ঞাপন প্রদর্শনের এই নতুন চিন্তা করা হচ্ছে। রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই ইতিমধ্যে বিজ্ঞাপন উপস্থাপনের বিভিন্ন পদ্ধতি ও কাঠামোর নমুনা নিয়ে কাজ শুরু করেছে। নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে ওপেনএআইয়ের কর্মীরা চ্যাটজিপিটির সাইডবারে কয়েকটি বিজ্ঞাপন কাঠামোর প্রাথমিক পরীক্ষাও চালিয়েছেন। ভবিষ্যতে যদি কোনো ব্যবহারকারী চ্যাটজিপিটির কাছে কোনো পণ্য কেনার পরামর্শ চান বা নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য জানতে চান, তবে চ্যাটবটের উত্তরের সঙ্গেই সংশ্লিষ্ট কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শিত হতে পারে। যদিও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এখন পর্যন্ত প্রকাশ্যে বিজ্ঞাপন দেখানোর বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি, কিন্তু প্রতিদিন ব্যবহারকারীদের সঙ্গে বিস্তারিত কথোপকথনের মাধ্যমে জমা হওয়া বিপুল তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে ওপেনএআই এই ব্যবসায় নামলে তা আমাজন, গুগল ও মেটার দীর্ঘদিনের আধিপত্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিজ্ঞাপন প্রদর্শনের এই প্রক্রিয়া নিয়ে ওপেনএআই বেশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে এমনভাবে বিজ্ঞাপন যুক্ত করতে চায় যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়। তবে চ্যাটজিপিটিতে ঠিক কবে থেকে এই বিজ্ঞাপন ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। তাই ওপেনএআইয়ের এই নতুন ব্যবসায়িক মডেল কার্যকর হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares