1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

দৈনিক শিরোমণি চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
Spread the love

দৈনিক শিরোমণি, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. এ কে এম ফজলুল হক তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় নিজেকে যুক্তরাষ্ট্রের সাবেক নাগরিক হিসেবে উল্লেখ করেন এবং গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাবি করেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় নাগরিকত্ব ত্যাগের পক্ষে কোনো সরকারি নথি বা প্রত্যয়নপত্র উপস্থাপন করতে পারেননি তিনি।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শুধু হলফনামায় নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেই তা গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত প্রমাণ দাখিল করা বাধ্যতামূলক। এ ধরনের কোনো নথি না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।মনোনয়নপত্র বাছাইয়ের সময় উপস্থিত থাকা ডা. এ কে এম ফজলুল হক দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন। আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানি রয়েছে উল্লেখ করে তিনি তার প্রার্থিতা বহাল রাখার আবেদন জানান। তবে রিটার্নিং কর্মকর্তা জানান, আবেদন প্রক্রিয়াধীন থাকা মানেই নাগরিকত্ব ত্যাগ সম্পন্ন হয়েছে— এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares