মো: মাহে আলম আখন, লালমোহন উপজেলা প্রতিনিধি: বদরপুর মহাবিদ্যালয় কৃষ্টিকাননের নতুন কমিটি গঠিত ,সিনিয়র প্রভাষক কবি রিপন শান সভাপতি, কবি মো:মাহে আলম আখন সাধারণ সম্পাদক ,ভোলা জেলার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বদরপুর মহাবিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক সংগঠন “কৃষ্টিকানন” এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২৫ কৃষ্টিকানন আয়োজিত সাপ্তাহিক সাংস্কৃতিক জলসায়, উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে কৃষ্টিকাননের প্রতিষ্ঠাতা ও কলেজটির সিনিয়র প্রভাষক (বাংলা) কবি মোঃ শাহাবুদ্দিন রিপন শান কে সভাপতি ও প্রভাষক মাওলানা মোঃ মাহে আলম আখনকে সাধারণ সম্পাদক করে বদরপুর মহাবিদ্যালয় কৃষ্টিকাননের ২০২৫ – ২০২৭ মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় ।