1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা নড়াইলে মধুমতি নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বরাবো ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান
DCIM117MEDIADJI_0598.JPG
Spread the love

বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনে বাস্তবায়নে, চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চর শুশুয়ায় আছাতুন্ননেছা দাখিল মাদরাসার ৬৯জন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল ২৫ কেজি, মসুরের ডাল ২ কেজি, সয়াবিন তেল ২কেজি, আটা ২ কেজি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, লাইফবয় সাবান ৪ পিস, টুথব্রাশ ১ পিস, টুথপেস্ট ২ পিস, চিনি ২ কেজি, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, লবণ ২ কেজি, নুডুলস ১ প্যাকেট ।

এসময় উপস্থিত ছিলেন, এইচসিআই এর কমপ্লায়েন্স অফিসার মো. নাইমুল হাসান, অর্জুনা ইউপি প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মমিনুর রহমান, সুশীলনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন প্রমুখ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রকল্পের ফোকাল পারসন মোস্তফা বকুলুজ্জামান ও মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।

উল্লেখ্য দাতা সংস্থা এইচসিআই, সুশীলনের মাধ্যমে বছরব্যাপী একই প্রকল্পের আওতায় শুশুয়া চরে ৬৯ জন ও কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ২৩৯জন শিক্ষার্থীদের মাঝে উৎসবের পোশাক, খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি