1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নান্দাইলে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

নান্দাইলে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
Spread the love

হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে জামিনে আসা আসামিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলার ঝালুয়া বাজারে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সুমন মিয়া, মোছাঃ রওশন আরা বেগমসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, ভাটি সাভার গ্রামে একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিবাদীরা তাদের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ গবাদিপশু সহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।

তারা আরও অভিযোগ করেন, উক্ত মামলায় নারী-পুরুষসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে অনেকে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না। এমনকি জাহাঙ্গীরপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মুক্তা বেগম গর্ভবতী অবস্থায় এবং ঝালুয়া গ্রামের মোস্তুফা কামালের স্ত্রী দিপালী আক্তার নিজ নিজ স্বামীর বাড়িতে থাকলেও তাদেরকেও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পাশাপাশি পাশের গ্রামের আব্দুর রহিম, আব্দুল হেলিম, মতিউর রহমান, মোস্তুফা, রিটন ও কাইয়ুম—যারা ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, তাদেরও হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মামলায় জামিনে আসা আসামিরা বাদীপক্ষের হুমকির কারণে নিজ নিজ বাড়িতে উঠতে পারছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি প্রশাসনকে অবগত করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও লুট হওয়া সম্পদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares