1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা নড়াইলে মধুমতি নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বরাবো ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত

কোডিং শিখবে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
Spread the love
মো. রুবেল আহমেদ, (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
হিউম্যান কনসার্ন ইউএসএ’র অর্থায়নে এবং শিশুদের জন্য কোডিং ক্লাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ড্রিমার্স একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে টাঙ্গাইলের দুর্গম যমুনা চর শুশুয়া গ্রামের ১১-১৪ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে বছরব্যাপী কোডিং শিখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এজন্য শুশুয়ায় একটি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে, এখানে ১১টি ল্যাপটপ, প্রজেক্টর, আইপিএস, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ড্রিমার্স একাডেমির প্রশিক্ষকরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন।
এই উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংলগ্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুঞাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ড্রিমার্স একাডেমির চেয়ারম্যান শরিফ আহমেদ, অর্জুনা ইউপি প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গম যমুনা চরে কোডিং শিখানোর এই প্রকল্প একটি বিশাল অগ্রগতি। এর মাধ্যমে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা শহরের শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবে।
হিউম্যান কনসার্ন ইউএসএ’র সিইও মাসুম মাহবুবুর রহমান বলেন, “কোডিং শেখার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে। শিক্ষার্থীরা মোবাইল ও কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে পারবে। এর মাধ্যমে তারা উন্নত জীবন গড়তে পারবে। ভবিষ্যতেও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে চরের যুবকদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হবে।”
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি