1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কিশোরগঞ্জে কচুরিপানা ফুলের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

কিশোরগঞ্জে কচুরিপানা ফুলের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে

মনিরুজ্জামান, কিশোরীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
Spread the love

মনিরুজ্জামান, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নদী-নালা,খাল-বিল ও ডোবাসহ বিভিন্ন জলাশয়ে কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে।

প্রকৃতির যেখানে-সেখানে নদী-নালা,খাল-বিল, পুকুর-ডোবাসহ বিভিন্ন জলাশয়ে সবুজ পাতার মাঝে সাদা, বেগুনি ও হালকা গোলাপি রঙের কচুরিপানা ফুল যেন চাদরে ঢাকা পড়েছে। মুক্ত জলাশয়ে এসব দৃষ্টিনন্দন ফুলের সৌন্দর্য সকল পথচারীর দৃষ্টি আকর্ষণ করছে কিংবা কাছে টানছে। অনেকে এই সৌন্দর্যকে ক্যামেরা বন্দী করছেন। কচুরিপানা ফুলের গন্ধ না থাকলেও এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দেখা গেছে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রাস্তার ধারে ডোবার অল্প পানিতে সাদা, বেগুনি ও হালকা গোলাপি রঙের অজস্র ফুল ফুটে মুগ্ধতা ছড়াচ্ছে। পাশ দিয়ে যাতায়াতের হাজার হাজার পথচারী মুগ্ধ হচ্ছে কচুরিপানা ফুলের সৌন্দর্যে।

উপজেলার চঁাদখান ইউনিয়নের কেল্লাবাড়ি বাসিন্দা করিম হোসেন জানায়,কচুরিপানার সৌন্দর্য  ফুল ও পাতার সমাহার থেকে আসে, যা জলাশয়কে সবুজ এবং সাদা, বেগুনি ও গোলাপি রঙের ফুলে ঢেকে এক নান্দনিক রূপ দেয়। এই ফুল জলাশয়ের বুকে শান্তির পরশ বুলিয়ে দেয় এবং এর প্রস্ফুটিত রূপ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।প্রস্ফুটিত কচুরিপানার ফুল জলাশয়ের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তোলে ও প্রকৃতিতে এক নির্মল, স্নিগ্ধ ও মন মুগ্ধকর পরিবেশ তৈরি করে।

সদর ইউনিয়নের আরেক ব্যক্তি জানান,কচুরিপানার ফুল সৌন্দর্য বিলানোর পাশাপাশি মানুষ ও প্রকৃতির নানা উপকারে আসে। এটি দেশীয় মাছের বংশবিস্তার ও জলাশয়ের পানি ঠান্ডা রাখতে সহায়তা করে থাকে। কিছু কিছু মাছ এটিকে খাদ্য হিসেবেও ব্যবহার করে। এটি থেকে তৈরি জৈব সার কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares