1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

সোমালিয়ায় বোমা হামলায় সেনা কর্মকর্তাসহ নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
Spread the love

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত রাজ্য গালমুদুগের একটি শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবেলের ভাষণকে সামনে রেখে একটি জড়ো হওয়া একটি জমায়েতে এই বোমা হামলা চালানো হয়।

গালকায়োর এক পুলিশ কর্মকর্তা আলী হাসান বলেছেন, একটি স্পোর্টস স্টেডিয়ামের প্রবেশপথে ঘটা এ বিস্ফোরণে আরও বহু মানুষ আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে নিহত হওয়াদের মধ্যে সোমালি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন সদস্যও রয়েছেন।

গালকোয়ার ওই স্টেডিয়ামে ভাষণ দেয়ার জন্য পথে ছিলেন প্রধানমন্ত্রী রোবেল। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরটির বহু বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হয়। এরপর সেখানে বিস্ফোরণ হয় বলে জানায় গালমুদুগ রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়।

সোমালিয়ার রাষ্ট্রীয় রেডিও সোন্না জানিয়েছে, ওই অনুষ্ঠানে জেনারেল আবদিয়াসিস আব্দুল্লাহি কোজির মতো সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কোজি গালমুদুগ ভিত্তিক একটি ব্যাটালিয়নের কমান্ডার। সোমালিয়ায় আল-কায়েদার মিত্র গ্রুপ আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

তারা জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী। আল শাবারের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলায় নিহতদের মধ্যে কয়েক সেনা কর্মকর্তা যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি