1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কালিয়ায় সাংবাদিক জিহাদুলের ওপর সন্ত্রাসী হামলা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

কালিয়ায় সাংবাদিক জিহাদুলের ওপর সন্ত্রাসী হামলা

মো: রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
Spread the love

মোঃরাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি:নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় কালিয়া প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জানা যায়, সাংবাদিক জিহাদুল ইসলাম আজ মঙ্গলবার রাতে বড়দিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ এক বিবৃতিতে বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। জিহাদুল ইসলাম একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার ওপর হামলা মানেই সত্য ও তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা। আমরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সাংবাদিক জিহাদুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares