1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
অভয়নগরে সাকিবের চোখের চিকিৎসায় প্রয়োজন ৯ লাখ টাকা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

অভয়নগরে সাকিবের চোখের চিকিৎসায় প্রয়োজন ৯ লাখ টাকা

জসীম উদ্দিন বাচ্চু, অভয়নগর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
Spread the love

জসীম উদ্দিন বাচ্চু, অভয়নগর উপজেলা প্রতিনিধি:
এগারো বছর বয়সে হরমোন সমস্যা জনিত রোগে দুটো চোখই অন্ধ হয়ে গেছে মাদরাসার ছাত্র সাকিবুল হাসান সাকিব এর। স্থানীয় ও জেলা শহরের সরকারি-বেসরকারি হাসপাতালে করানো হয়েছে চিকিৎসা। কিন্তু মেলেনি সুফল। এ অবস্থায় শিশু সাকিবকে চিকিৎসা করাতে দেশের বাইরে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সাকিবুল হাসান সাকিব যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকারা সরকারি কবরস্থানের পাশে দরিদ্র ভ্যানচালক সামাদ শেখের ছেলে। একমাত্র পুত্র সন্তানের চিকিৎসার জন্য জমানো টাকা জমিসহ স্বর্ণালংকার বিক্রি করে পরিবারটি এখন সর্বস্বান্ত। সাকিবের চিকিৎসার জন্য এখন প্রয়োজন ৯ লাখ টাকা।
সাকিব এর পিতা সামাদ শেখ জানান,৭ বছর বয়সে সাকিবকে নওয়াপাড়া পৌর গোরস্থান নূরানী মাদ্রসায় ভর্তি করা হয়। সাত পারা পর্যন্ত কোরআন পড়া শেষ হলে তার চোখের সমস্যা দেখা দেয়। প্রায় ৮ মাস মাদারাসায় যেতে পারেনা সাকিব। হঠাৎ করে আট মাস আগে দুটো চোখই অন্ধ হয়ে গেছে ।
উপজেলা শহরের চিকিৎসকদের পরামর্শে সাকিবকে খুলনা চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সাকিব হরমোন জনিত রোগে আক্রান্ত।
চিকিৎসরা তাকে ঢাকায় নেওয়ার পরার্মশ দেয়। পরবর্তিতে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে গেলে চিকিৎস তাকে ভারত নেওয়ার পরামর্শ দেয়।
সাকিবের মা চায়না বেগম বলেন, আমার ছেলের চিকিৎসার জন্য ৯ লাখ টাকা প্রয়োজন। আমার স্বামী একজন ভ্যান চালক। আমরা এত টাকা কোথায় পাবো। একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়ে চাইনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমরা অসহায় দরিদ্র আমাদের একমাত্র ছেলে সাকিবের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। শিশু সাকিবের চিকিৎসায় মানবিক সাহায্যের জন যোগাযোগ করুন, সামাদ শেখ(সাকিবের বাবা)- ০১৭৫৭৮৫২৪৪১ (বিকাশ)।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares