1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন

বিজয় রায় জয়, ময়মনসিংহ উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
Spread the love

বিজয় রায় জয়,ময়মনসিংহ উপজেলা প্রতিনিধি: গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ এবং পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটি। শনিবার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে দুপুর ৩টার দিকে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কিন্তু আজ সেই বিবেককে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। তারা বলেন, দেশে বারবার সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের অপব্যবহার করে কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের তথ্য জানার অধিকার বিপন্ন হয়। অবিলম্বে সাংবাদিক নির্যাতনের বিচার এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম রাব্বির সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মীর মো: খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক সজিব রাজভর বিপিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সাহা বিষু, দফতর সম্পাদক মো. রাফিউল ইসলাম হায়দার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, সদস্য শান্ত, নেত্রকোনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল,সাংবাদিক আবদুল মান্নান খান, সাংবাদিক মকবুল হোসেন প্রমুখ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা একমত হন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা রক্ষায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares