1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
স্কুলভবনটির নির্মাণ কাজ শেষ হবে কবে ? - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

স্কুলভবনটির নির্মাণ কাজ শেষ হবে কবে ?

আঃ হান্নান আল আজাদ,আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Spread the love

আঃ হান্নান আল আজাদ,আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।ময়মনসিংহ নগরীর ২৭ নং ওয়ার্ডে অবস্থিত আকুয়া মড়লপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ ২০২০ সাল হতে বন্ধ রয়েছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। এদিকে অসমাপ্ত ভবনটি বর্তমানে মাদকসেবীদের মাদকসেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন এলাকা হতে মাদকসেবীরা এসে নিরাপদে মাদকসেবন করে। জানা যায়, এলজিইডি’র অধীনে ২০১৭-২০১৮ অর্থবছরের আওতায় ২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সাল পর্যন্ত চলমান থাকে। তারপর ঠিকাদার গোলাম মোস্তফা (মেসার্স আয়ান এন্টারপ্রাইজ) নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তখন হতে অদ্যাবধি স্কুল ভবনটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। ফলে স্কুলে শিক্ষার্থীর সংখ্যাও প্রচুর। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩১৪ জন। স্কুলের পুরাতন ভবনে মাত্র ০৩টি শ্রেণী কক্ষ রয়েছে। স্থান সংকুলানের অভাবে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। এক বেঞ্চে ০৫ জন করে শিক্ষার্থী বসে। ফলে শিক্ষার্থীরা লিখতে পড়তে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। এদিকে স্কুলে স্থায়ী অফিস কক্ষ নেই। সিঁড়ির জন্য রক্ষিত স্থানটিতে অস্থায়ী অফিসকক্ষ স্থাপন করে শিক্ষকবৃন্দ কার্য চালাচ্ছেন। এছাড়া, পুরাতন স্কুল ভবনটিও জরাজীর্ণ। দেয়াল থেকে পলেস্তরা উঠে গিয়েছে। মাঝেমধ্যেই দেয়াল থেকে পলেস্তরা ক্লাশরুমে পড়ে। এত শিক্ষক ও শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা পূর্বে ঘটেছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক এনামুল কবির বলেন, দীর্ঘদিন যাবত নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকায় স্থান সংকুলানের অভাবে আমরা যথাযথভাবে শিক্ষাদান করতে পারছি না। ইউএনও বরাবর পত্র প্রেরণ এবং সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী ও শিক্ষা অফিসারের সাথে বারবার যোগাযোগ করলেও আশানুরূপ কোন জবাব পাইনি।

স্থানীয় বাসিন্দা গণসাংস্কৃতিক সংগঠক ইমতিয়াজ আহমেদ বলেন, শিক্ষা অর্জনের প্রথম ও গুরুত্বপূর্ণ স্তর হলো প্রাথমিক শিক্ষা। অথচ আমাদের দেশে এ ব্যাপারে গূরুত্ব প্রদানে অভাব দৃশ্যমান। তা না হলে স্কুল ভবনের নির্মাণ কাজ কেন বছরের পর বছর অসমাপ্ত থাকবে। ঠিকাদার উধাও হলেই কি নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। এর কি কোন সমাধান নেই। তিনি প্রশ্ন রাখেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কেন স্কুল ভবনটির অসমাপ্ত নিমার্ণ কাজ সমাপ্ত করেন যথাযথ দায়িত্ব পালন করেনি?

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা জানান, স্কুলে ছাত্রছাত্রী অনেক। শ্রেণীকক্ষ কম থাকায় আমাদের সন্তানরা ভালোভাবে ক্লাশ করতে পারে না। স্কুল ভবনটির নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় বর্তমানে স্কুলের পরিবেশও ভালো নয়। বিভিন্ন এলাকার মাদকসেবীরা এই অরক্ষিত ভবনটিকে মাদকসেবনের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে।আমাদের সন্তানদের যথাযথ শিক্ষা অর্জন ও স্কুলের পরিবেশ ভালো রাখার জন্য অসমাপ্ত নির্মাণ কাজ জরুরীভিত্তিতে সম্পন্ন করা উচিত।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares