1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ

সালথা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
Spread the love

সালথা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরসহ একজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হারুন মিয়ার ছেলে মিন্টু মিয়া। অপর পক্ষে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বরের সমর্থক বেলায়েত মোল্লা। আজ দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় বেলায়েত মোল্লার সমর্থক আজিজুল শেখকে (৪০) কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার জেরে বিকেলে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। প্রায় দুই ঘণ্টা দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের সমর্থক কৃষক কবির শেখের বসতঘরে আগুন দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বেলায়েত মোল্লা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি নেতার ছেলে মিন্টু মিয়া এলাকায় থাকতে হলে তাঁকেসহ তাঁদের অনেকের কাছে টাকা চান। সম্প্রতি মালয়েশিয়া থেকে অসুস্থ হয়ে বাড়িতে এসেছেন তাঁদের সমর্থক আজিজুল। মিন্টু মিয়ার সমর্থকেরা তাঁর কাছে চাঁদা দাবি করেন। টাকা কম দেওয়ায় আজিজুলকে কুপিয়ে আহত করা হয়। খবর শোনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাঁরা জোটবদ্ধ হয়ে প্রতিবাদ জানান। এরপর ওরা (বিএনপির লোকজন) ঢাল-সরকি নিয়ে তাঁর বাড়িতে হামলা করে তাঁদের ১০ থেকে ১২টি বাড়ি ভাঙচুর করে এবং একজনের বাড়িতে আগুন দেয়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ববিরোধের জেরে গ্রামের আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এ সময় একটি বাড়ি ভাঙচুরসহ কয়েকটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares