1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা

আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Spread the love

আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া উপজেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মুদি দোকানীর বিরুদ্ধে। অপরাধী এলাকায় প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে প্রতিবাদ করে উল্টো নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগীর পরিবার।এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত নয়টার দিকে ঘটনায় অভিযুক্ত মুদি দোকানী শাহ আলম খান (৬৫)কে আটক করেছে পুলিশ। সে গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের মৃত সোলাইমান খানের ছেলে বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী শিশুটির ফুফু জানান, ‘মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে রসুলপুর গ্রামে তাদের বাড়ির পাশের শাহ আলম খানের মুদি দোকানে যায় শিশুটি। দোকান মালিক শাহ আলম শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়। এ সময় সে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে। হঠাৎ তিনি সেখানে উপস্থিত হলে হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে তিনি এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো শাহ আলম খান ও তার ছেলেরা তার উপর চড়াও হয়। অভিযুক্ত শাহ আলম খানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ করে উল্টো তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন’।

ভুক্তভোগী শিশুটি জানায়, শুধু আমি একা না, দাদার দোকানে যারাই যায় আশেপাশে কেউ না থাকলে তিনি বাচ্চাদের তার কোলে নিয়ে বসায়। বিস্কুট দেয়, বেলুন দেয় তারপর শরীরের জায়গায় হাত দেয়’।এদিকে আটক হওয়ার আগে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, শাহ আলম খানের নৈতিক চরিত্র ভালো নয়। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গিয়েছিল। এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শাহ আলম খানের বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমরা মঙ্গলবার সন্ধ্যায় জানতে পারি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাত নয়টার দিকে অভিযুক্তকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares