1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দুর্বৃত্তের হামলায় ফুলতলা ইউপি সদস্য ফারুকের মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দুর্বৃত্তের হামলায় ফুলতলা ইউপি সদস্য ফারুকের মৃত্যু

গাজী মাকুল উদ্দিন, ফুলতলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
Spread the love

গাজী মকুল উদ্দিন, ফুলতলা উপজেলা প্রতিনিধি: দুর্বৃত্তের হামলায় আহত খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের সদস্য ফারুক মোল্লার মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা জনৈক হাসেম মোল্লার ছেলে। রাতে তার মরদেহ বাড়িতে নিলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে।ফারুখ মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ডিউটি অফিসার এসআই মো: শফিকুল ইসলাম।স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দু’পায়ে এবং মাথায় আঘাত করে। দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে তার পায়ের রগ কেটে যায়। তার মাথার পেছনের আঘাতটি খুবই গুরুতর ছিল। ওই আঘাতের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়।পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য রাতে তকে আইসিইউ সাপোর্টেড এম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় পৌঁছালে তার অবস্থা আরও খারাপ হয়। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানাকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার মরদেহ ফুলতলা উপজেলার পয়গ্রামে নেওয়া হলে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
স্থানীয় ওই সূত্রটি আরও জানায়, নিহত ফারুক মোল্লা চরমপন্থী দলের সদস্য ছিলেন। তিনি জেলা পুলিশের ৫ নং তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফুলতলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয় একটি গ্যাংয়ের প্রধান বলে আরও জানা গেছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ইউপি সদস্য ফারুক মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করলে আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে এমন খবর তিনি জেনেছেন। রাতে তার মরদেহ ফুলতলা উপজেলার পয়গ্রামে তাদের বাড়িতে নেওয়া হয়। এ ঘটনার সাথে জড়িত আছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তুু কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়নি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares