1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গজারিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, কাঠমিস্ত্রি আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল

গজারিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, কাঠমিস্ত্রি আটক

আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Spread the love

আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া উপজেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

আটককৃত কাঠমিস্ত্রির নাম ইয়াসিন (৪৫)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে বলে জানা গেছে।

খবর নিয়ে জানা যায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসে ছিলো ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।

এদিকে ঘটনাটি জানা জানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়ি-ঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, ‘এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে এগারোটার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares