1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা

অসুস্থ শরীরও নাচের ছন্দে সাড়া দিচ্ছেন রেমো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেই থেকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি। এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল।

শোনা গেছে, হার্টে ব্লক থাকায় অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। এমন পরিস্থিতিতেও নাচের সঙ্গ ছাড়েননি কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’স্যুজা। হাসপাতালে বসেই গানের ছন্দে নড়ছে তাঁর পা। হাসপাতাল থেকে স্বামীর এই ভিডিও শেয়ার করেছেন লিজেল ডি’স্যুজা।

ক্যাপশনে লিখেছেন, “পা দিয়ে নাচ করা এক ব্যাপার আর হৃদয় দিয়ে নাচ করা আরেক। সকলের প্রার্থনা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ রেমো ডি’স্যুজা।”

গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন বলিউড তারকা। সঙ্গে সঙ্গে তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে শোনা গিয়েছিল, বলিউড তারকার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে আইসিউতে রাখা হয়েছে। কিন্তু পরে সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়। রেমোর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে আইসিইউ’তে রাখা হয়নি। খবর প্রকাশের পর থেকেই রেমোর আরোগ্য কামনা করেন বলিউড তারকারা। তাঁর সুস্থতা কামনা করে টুইট করেন অমিতাভ বচ্চন।

নাচের প্রতি প্রেমই মুম্বাইয়ে টেনে এনেছিল রেমোকে। বলিউডের একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওয় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ক্যামেরার সামনে আসেন রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক হিসেবে। মিঠুন চক্রবর্তীর অভিনীত বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’র মাধ্যমে পরিচালনায় আসেন রেমো। পরে ‘ফালতু’, ‘এবিসিডি’ সিরিজ, ‘আ ফ্লাইং জট’, সলমন খান অভিনীত ‘রেস থ্রি’, বরুণ ধাওয়ান অভিনীত ‘স্ট্রিট ডান্সার 3D’র মতো সিনেমা পরিচালনা করেন। পরিচালক হিসেবে কখনও সাফল্য পেয়েছেন, কখনও পাননি। তবে সিনেমার মধ্যেও নাচের প্রতি নিজের ভালবাসার কাহিনি বারবার তুলে ধরেছেন রেমো। তা প্রতিফলিত হয়েছে তাঁর ‘ডান্স প্লাস’ রিয়ালিটি শোয়েও।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি