1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাঙামাটি লংগদুতে অসহায়দের হাঁসের খামার দিল বিজিবি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙামাটি লংগদুতে অসহায়দের হাঁসের খামার দিল বিজিবি

রাঙামাটির লংগদু  থেকে সাকিব এ মামুন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Spread the love

রাঙামাটির লংগদু  থেকে সাকিব এ মামুন:পাহাড়ি জেলা রাঙামাটির লংগদুতে বর্ডার গার্ড বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতায় তিনটি অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে রাজনগর ৩৭ বিজিবি জোন।

বৃহস্পতিবার বিজিবি জোনের উদ্যোগে রাঙামাটি সেনা রিজিয়নের দিকনির্দেশনায় ও জোন অধিনায়ক লে. কর্নেল নাহিদ হাসানের সার্বিক তত্বাবধানে এই সহায়তা প্রদান করা হয়। সহকারী পরিচালক নাজমুল হোসেন জোনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত থেকে তিনটি পরিবারের মাঝে পঞ্চাশটি করে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও ওষুধ সামগ্রী হস্তান্তর করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান বলেন, “দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং দারিদ্র্যতা থেকে মুক্তি পায়।ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার। তারা বলেন, বিজিবির এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। হাঁস পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবো।

রাজনগর ৩৭ বিজিবি জোন সূত্রে জানা গেছে, পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবারকে এভাবে সহায়তা করার আহ্বান জানান স্থানীয় সচেতন নাগরিক।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares