1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় চার্জশিট দিয়েছে পিবিআই - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় চার্জশিট দিয়েছে পিবিআই

মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রতিনিধি, নোয়াখালী :
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং -১ এর বিচারক উৎপল চৌধুরীর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তকারী কর্মকর্তা নির্যাতন মামলায় ১৪ জন আসামির সংশি¬ষ্টতার কথা উলে¬খ করেছেন। অপরদিকে ধর্ষণ মামলায় সংশি¬ষ্টতা পেয়েছেন ২ জনের।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল ও পিবিআইয়ের নোয়াখালী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।
বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নির্যাতন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারি জানান, এ মামলায় ১৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিরা হলেন, মো. দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, নুর হোসেন বাদল, মো. আবদুর রহিম, মো. আবদুর রহিম, মো. আলী ওরফে আবু কালাম, ইস্রাফিল হোসেন, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব ওরফে চৌধুরী মিয়া, আরিফ, নুর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ, তারেক ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ।
এ মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে ৮জন। এ মামলা থেকে রহমত উল্যা ও মাঈন উদ্দিন সাহেদকে অব্যাহতি দেয়া হয়েছে। আর পলাতক ৪জন। তারা হলেন- জামাল উদ্দিন ওরফে প্রবাসী জামাল, আবদুর রব চৌধুরী, মিজানুর রহমান তারেক ও মোস্তাফিজুর রহমান আরিফ।
পিবিআই বিবস্ত্র করে নারী নির্যাতন ]মামলায় ৪৮ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ চার্জশিট আদালতে দাখিল করেন।
অন্যদিকে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান, ধর্ষণ মামলায় ২ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পিবিআই। আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন ও মো. আলী ওরফে আবু কালাম। এ মামলায় মো. আলী ওরফে আবু কালাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
পিবিআই ধর্ষণ মামলাটি ৪০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ চার্জশিট আদালতে দাখিল করে।

উলে¬খ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর নির্যাতিতা নারী বাদী হয়ে নারী নির্যাতন আইন ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা দায়ের করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares