1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে ভিটেমাটি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে ভিটেমাটি

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর থেকে
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
Spread the love

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর থেকে :লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট থেকে বসুরহাট পর্যন্ত ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে বিস্তৃর্ণ জনপদ। ভাঙ্গণের তীব্রতায় প্রায় দুই কিলোমিটার সড়ক ও বেশ কয়েকটি বসতঘর খালে বিলীন হয়ে গেছে। অনেকের শেষ স্মৃতি কবরটিও ধসে পড়েছে খালে। টেকসই বাঁধ নির্মাণ ও একটি ব্রীজের দাবিতে শুক্রবার জুমআর নামায আদায় করে পশ্চিম দিঘলী পাটোয়ারী বাড়ির সামনে খাল পাড়ে স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

এসময় দিঘলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা কাউছার আলম ফারুক, সদর উপজেলা বিএনপি নেতা ফারুক ইসলাম খাঁন, দিঘলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ওমান প্রবাসী বিএনপি নেতা আবদুল বারেক মানিকসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতার কারণে ওয়াপদা খালের ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভাঙ্গণের তীব্রতায় অনেকেই ভিটেমাটি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে। দীর্ঘদিন বেড়িবাঁধ সংস্কার না করায় বাঁধ ভেঙ্গে খালে নিমজ্জিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সহজ যোগাযোগ মাধ্যম। এতে করে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা, গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। খালের দুই পাড়ের বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। খালের দুই পাড়ে বেশ কয়েকটি চর জেগে ওঠায় নতুন নতুন এলাকা ভাঙ্গণের শিকার হচ্ছে। এসময় দুই কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বেড়ি বাঁধ সংস্কার ও ধসে যাওয়া সাঁকোর জায়গায় দ্রুত একটি ব্রীজ নির্মাণের দাবি করেন বক্তারা।
মানববন্ধন শেষে দোয়ার আয়োজন করেন স্থানীয় কৃষকদল নেতা আব্বাছ উদ্দিন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares