1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

হাসিনাকে বাংলাদেশে ফিরাতে ভারতকে চিঠি

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Spread the love

দৈনিক শিরোমণি ডেস্ক : ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে (হাসিনা) ফেরত চায়’ জানিয়ে আমরা ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল (কূটনৈতিক বার্তা) পাঠিয়েছি। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রত্যর্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এ নিয়ে  প্রক্রিয়া  চলমান রয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই আছেন। গুম, হত্যাসহ বিভিন্ন ধরনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে সারা দেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও গুমের ঘটনায় অন্তত ৪৬টি অভিযোগ পড়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি