1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শার্শা সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার  - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শার্শা সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার 

ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Spread the love

ইকবাল হোসেন, শার্শা উপজেলার প্রতিনিধি : যশোরের শার্শার পুটখালী ও পাঁচভুলট সীমান্তে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মোঃ সাবুর আলী(৩৫) ও জাহাঙ্গীর কবির (৩৭) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার।

১৮ ই ডিসেম্বর ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠে,বেনাপোল পোর্ট থানাধিন দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেন ছেলে মোঃ সাবুর আলীর লাশ পাওয়া যায়।
উপর দিকে পাঁচভুলট সীমান্ত এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একই থানার কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর কবির এর লাশ উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ বিজিবি সদস্যরা।
এ বেপারে জাহাঙ্গীর কবির এর ভাই বলেন আমার ভাই ১৫ বছর ধরে ভারত থাকেন সেখানকার মেয়েকে বিয়ে করে ঐ দেশের নাগরিক হয়ে বসবাস করে,তার একটি কন্যা সন্তান আছে। সে কয়দিন আগে ভারত থেকে বাড়ি আসে, গতরাতে সে ভারতে যাওয়ার সময় এঘটনাঘটে।
সাবুর আলীর স্ত্রী হাসি বেগম বলেন,একজন আমার বাড়িতে এসে খবর দেয় যে পুটখালী আমবাগানে আমার স্বামীকে মেরে ফেলে রেখে গেছে পরে আমি একটি ইজিবাইক নিয়ে সেখানে যেয়ে দেখি আমার স্বামী মটিতে পড়ে আছে, তখন তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে তিনি মারা যান। তিনি আরও বলেন আমার দুটি কন্যা সন্তান আছে। আমার সংসারে একমাত্র আয়ের উপার্জন ব্যক্তির ছিলেন এখন আমার এই বাচ্চা দুইটা নিয়ে কিভাবে চলবো।
তবে স্থানীয়রা বলছেন তাদেরকে ভারতীয় বিএসএফ পিটিয়ে মেরে ফেলে রেখে গেছেন বাংলাদেশ সীমান্তে।
২১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আহমেদ জানান, সকালে পাঁচভুলট মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিলো। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মরদেহটি এখানে আসলো এবং কিভাবে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares