1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

নবীনগরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন

আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Spread the love

আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবীতে নবীনগর সরকারি কলেজের অনার্সের ৮টি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নবীনগর উপজেলা পরিষদ রোড সংলগ্ন প্রেসক্লাব চত্বরে নবীনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীনগর সরকারি কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রুবেল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী কামরুল হাসান ইকরাম, নাদিশা আলম, হিসাববিজ্ঞানের শিক্ষার্থী কানিজ ফাতেমা মিম, বাংলার শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, ইসলামের ইতিহাসের শিক্ষার্থী মো. নাসিম, ইংরেজির শিক্ষার্থী কামরুল হাসান প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের ৮টি বিভাগের প্রায় ১৪০০ শিক্ষার্থী অধ্যনয়রত আছি এবং আমাদের প্রায় ৯০ শতাংশ মেয়ে শিক্ষার্থী। আমাদের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর সদর থেকে ২৬ কিলোমিটার দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। ফলে, প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত ভাড়া নেওয়া এবং মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সহ চরম দুর্ভোগ শিকার হয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হয়। যদি স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর মহিলা কলেজে স্থানান্তর করা হয়। তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে এবং আমরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারব।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা অনার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থানান্তরের জোর দাবী জানায় এবং মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর নিকট একটি স্মারক লিপি হস্তান্তর করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবীর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরে স্থানান্তরের করা অত্যন্ত জরুরি। স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করে চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরের স্থানান্তর করার যথাযথ ব্যবস্থা নেব।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি