1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাপের জন্মেও এবা গরম দেহি নাই - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান

বাপের জন্মেও এবা গরম দেহি নাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Spread the love

মো. রুবেল আহমেদ, গোপালপুর (টাঙ্গাইল)

বৈশাখের প্রারম্ভে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সেই চিরচেনা দৃশ্যের পরিবর্তন দেখা দিয়েছে টাঙ্গাইলের গোপালপুরে। জলবায়ু পরিবর্তনের কারণে চৈত্রের রাতেও দেখা গেছে কুয়াশার প্রভাব। দীর্ঘদিন বৃষ্টি না পড়ায় শুরু হয়েছে তীব্র তাপদাহ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের উৎপাদন এবং আম, কাঁঠালসহ বিভিন্ন ফলমূল গাছ থেকে অকালেই ঝড়ে পড়ছে। তীব্র তাপদাহের প্রভাব জনজীবনেও পড়তে শুরু করেছে।

সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। ব্রি-২৮ জাতের ধান পাকতে শুরু করায় শিলা বৃষ্টির ভয়ে, তীব্র তাপদাহে হিট ষ্টোকের ঝুঁকি উপেক্ষা করে ধান কাটতে মাঠে নামছে কৃষকরা। ৪০ ডিগ্রীর উপরে উঠছে তাপমাত্রা, আবহাওয়া অফিস সারাদেশে ৭২ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে।

বৃষ্টির আশায় পাড়া-মহল্লায় যুবকেরা দল বেঁধে কাঁদায় গড়িয়ে গাইছে বিলুপ্তিপ্রায় গান ‘আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দেরে তুই’।

ভ্যানচালক হাবেল মিয়া বলেন, বাপের জন্মেও এবা(এমন) গরম দেহি নাই, চৈত(চৈত্র) মাসে কুয়াশা থাকে, বৃষ্টির দিনে বৃষ্টি নাই। গরমে ঠিকমতো কাজকাম করবার পারতাছি না।

গোপালপুরের সমাজকর্মী নূর আলম বলেন, আমরা সব গাছ কেটে ফেলছি, তীব্র তাপদাহ থেকে বাঁচতে আমাদের বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, আমাদের দপ্তর মূলত আগুন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে, এই বৈরী আবহাওয়ায় হিটষ্টোক থেকে বাঁচতে সবাইকে বেশি ঠাণ্ডা পানি পান করা ও ঘরে থাকার পরামর্শ দেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার খাঁন সোহেল বলেন, তীব্র গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে, প্রপার হিট ষ্টোকের রোগী এখনো পাইনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares