1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মাদারীপুরে শেষদিনে মনোনয়ন ফরম দাখিল করেছেন ২৯ জন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

মাদারীপুরে শেষদিনে মনোনয়ন ফরম দাখিল করেছেন ২৯ জন

সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতনিধি
  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
Spread the love

মো:সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মাদারীপুরের ৩টি উপজেলায় মোট ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। আজ মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল। এবারই প্রথম প্রার্থীদের অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম পূরণ করে দাখিল করতে হয়েছে। সরাসরি কোন মনোনয়ন ফরম গ্রহণ করা হয় নাই।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।

এদিকে মনোনয়ন ফরম দাখিল করেছেন মাদারীপুর সদরে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। রাজৈর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং শিবচর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

এদিকে সদরের প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য স্থানীয় এমপি পুত্র মোঃ আসিবুর রহমান খান। ভাইস চেয়ারম্যান পদে এইচ এম মনিরুজ্জামান আক্তার, মোঃ মোখলেছুর রহমান, মোঃ বোরহান উদ্দিন, মনিরুল ইসলাম ভূইয়া ও মোঃ জাহিদ হোসেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারিয়া হাছান রাখি, ডেইজী আফরোজ, মোসাঃ তাজনাহার, ফারজানা নাজনিন ও হেনা খানম।

মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, এবারই এই প্রথম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেছে। কোন হাতে হাতে মনোনয়ন ফরম গ্রহণ করা হয় নাই। আগামী ৮ই মে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।

উল্লেখ্য, ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর সদর উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা 3 লাখ ২২ হাজার ৪ শত ২৬। পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ও মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪২১, হিজড়া ৫। মোট ভোট কেন্দ্র ১১৭। আগামী ৮ই মে ব্যালট পেপারের মাধ্যমে ৬ষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares