1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চাঁদপুরে লঞ্চ কেবিন থেকে দরজি-কারিগরের লাশ উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

চাঁদপুরে লঞ্চ কেবিন থেকে দরজি-কারিগরের লাশ উদ্ধার

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
Spread the love

ওমর ফারুক,  চাঁদপুর জেলা প্রতিনিধি:লঞ্চের কেবিন থেকে দরজি-কারিগরের লাশ উদ্ধারচাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার দুপুরে নৌ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে (শুক্রবার) সকালে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রীবাহী লঞ্চটি ছেড়ে আসে।
চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক (এসআই) জহির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লঞ্চের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঢাকায় একটি দরজির (টেইলার্স) দোকানে কারিগরের কাজ করেন।

তিনি বলেন, ‘ওই দোকানমালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’

বোগদাদিয়া লঞ্চ-৭-এর মাস্টার কলিমুল্লাহর দেওয়া তথ্যে জানা গেছে, সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে লঞ্চটি দুপুর পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। সব যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ নম্বর কেবিনের যাত্রী ভেতরে থেকে যান।পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায়, তিনি নিচে পড়ে আছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নৌ থানা-পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালি খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন।চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ শিরোমণি পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মৃত্যুবরণ করেছেন। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোনো কারণ বলা যাচ্ছে না।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares