1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

শ্রীপুরে নতুন স্কেলে বেতনের দাবীতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
Spread the love

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সরকার ঘোষিত নতুন স্কেলে বেতন ও বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধের দাবীতে তিনটি কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যনজট লেগে যায়। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকেরা মাওনা-ফুলবাড়ীয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেড কারখানার বিক্ষুব্দ শ্রমিকেরা জানান, জানুয়ারী মাসে সরকার ঘোষিত নতুন স্কেলে আমাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ আমাদের পওনা পরিশোধ করেননি। একাধিকার এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বললেও তারা গুরুত্ব দেয়নি। শ্রমিকরা আন্দোলন করছে। বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধ না করে কর্তৃপক্ষ সেলারী সিটে জোর করে স্বাক্ষর নেয় । শ্রমিকেরা হলিডে ও ওভার টাইমসহ বিভিন্ন বিষয়ে বিক্ষোভ প্রকাশ করেন।

খবরে পেয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ঘটনাস্থলে পৌছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভরত শ্রমিকদেরকে সমস্যা সমাধানে আশ^াস দিলে তার সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ দুপুর ১২ টার দিকে আজকের জন্য ছুটি ঘোষনা করে।

গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুর জোনের ইন্সপেক্টর আসাদ জানান, বিভিন্ন দাবীতে শ্রমিকেরা কাজ বন্ধ করে মাওনা-ফুলবাড়ীয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরর দাবী পূরনের  আশ্বাস  দিলে শ্রমিকেরা নড়ক থেকে সড়ে যায়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি