1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

টাঙ্গাইল-২ আসনে নির্বাচন পর্যবেক্ষণে যাবেন ভারতীয় পর্যবেক্ষক দল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
Spread the love

মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
আগামীকাল ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসাবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলনেতা হিসাবে বাংলাদেশ সফর করবেন।

তার সঙ্গে থাকছেন ভারতের ইলেকশন কমিশনার ডিরেক্টর জেনারল মিঃ নারায়না বালা সুব্রামানিয়ান এবং প্রিন্সিপাল সেক্রেটারি মিঃ মোহাম্মদ উমর। গত ৩ জানুয়ারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব শেখ মোঃ ফয়সাল মোস্তফা আমিনের স্বাক্ষরিত অফিসিয়াল পত্রে এ তথ্য পাওয়া যায়। টাঙ্গাইল জেলা প্রশাসনের একটি সুত্র খবরটি নিশ্চিত করেন।

স্বাগতিক কর্মকর্তা এবং পরারাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. শাহ আলম খোকন জানান, ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা যাবেন টাঙ্গাইল জেলায়। আর মিঃ নারায়নবালা সুব্রামানিয়ান চাঁদপুর ও লক্ষীপুর জেলা এবং মিঃ মোহাম্মদ উমর পরিদর্শন করবেন খুলনা ও যশোহর জেলার নির্বাচনী এলাকা।

বাংলাদেশ সফরকালে মিঃ ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর)নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি ৬ জানুয়ারী টাঙ্গাইল পৌঁছাবেন এবং ৭ জানুয়ারী নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাকা ফিরবেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি