1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সুনামগঞ্জে সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জে সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

মো: উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
Spread the love
মোঃ উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ”সমবায়ে গড়ব দেশ,স্মার্ট হবে বাংলাদেশ,বঙ্গবুন্ধ দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে ৫২তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সুনামগগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায অফিসের যৌথ আয়োজনে শহরের নতুন হাছনরাজা মিলনায়নের সামনে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নেতৃত্বে থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাছনরাজা মিলনায়নে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা সমবায় অফিসার মো.বশির আহমদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মোছাঃ তামান্না আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. জসিম উদ্দিন দিলীপ,দপ্তর সম্পাদক এ্যাডভোকেট বিমান কান্তি রায়,এ্যাডভোকেট মাহমুদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা মৎস্য অফিসার  মো. সামছুল করিম,সদর উপজেলা সমবায় অফিসার বিজিত রজ্ঞন কর,এনজিও প্রতিনিধি মো. মিজানুল হক, সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ও কাল্ব এর সাধারণ সম্পাদক মোঃ উস্তার আলী,  সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও অডিট অফিসার জিতেন্দ্র সূত্রধর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহন করেন। এই সমবায় সমিতির মাধ্যমে দেশের একেবারেই তৃণমূলের মানুষজন সমবায় সমিতি গঠন করে বিশেষ করে নারী সমাজ তারা দারিদ্র বিমোনচনের মাধ্যমে আজ অধিকাংশ মানুষজন পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূলের মানুষদেও ভাগ্যে পরিবর্তনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহন করায় প্রতিটি পরিবারের মানুষজন শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান ও চিকিৎসা সেবাসহ সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহন করছেন বলে তিনি জানান।  তিনি বলেন এই সমবায় সমিতি থেকে একেবারেই স্বপ্লসুদে ঋণ গ্রহন করে নিজের  বাড়ির আঙ্গিনায় সবজি চাষ,পুকুরে মাছ চাষসহ নানান কর্মকান্ডে অংশগ্রহন করলে স্বাবলম্বী হওয়া সম্ভব। তবে সুনামগঞ্জে গুটি কয়েকজন ধনী ব্যাক্তিরা দাদন ব্যবসার জাথে জড়িত। তারা এই জেলার সহজ সরল মানুষদের নিকট চড়াসুদে দাদন ব্যবসার টাকা দিয়ে ইতিমধ্যে অনেক পরিবারের সহায় সম্পত্তি দখল করে তাদের পথে বসিয়ে ঘরছাড়া করেছেন। তিনি ঐ সমস্ত দাদন ব্যবসায়ীদের বয়কট করতে সবার প্রতি আহবান জানান। পরিশেষে জেলা পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনটি সমিতিসহ আরো কয়েকজনকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares