1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ সাংবাদিক প্রার্থী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ সাংবাদিক প্রার্থী

মো: জাহিদুল ইসলাম, বরিশাল জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
Spread the love

বরিশাল জেলা প্রতিনিধি।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থানীয় পত্রিকায় কর্মরত তিন সাংবাদিক। মঙ্গলবার (১৬ মে ২০০২৩ ইং) মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিন তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন ও ওই তিন প্রার্থী। তারা হলেন, মেয়র পদে আসাদুজ্জামান আসাদ, ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এম সালাউদ্দিন এবং ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রেদোয়ান রানা। তারা স্থানীয় দৈনিকে বিভিন্ন পদে কর্মরত।

এর আগে আসাদুজ্জামান আসাদ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও তা প্রত্যাহার করে নেন। ২৯ নম্বর ওয়ার্ডে রেদোয়ান রানা ও ১৭ নম্বর ওয়ার্ডে এম সালাউদ্দিন এবার নতুন প্রার্থী।

মেয়র প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় তাদের ক্যাডার বাহিনী দ্বারা জনগণের ওপরে অত্যাচার চালায়। বরিশাল শহরের সাধারণ জনগণ এক ধরনের অঘোষিত কারাগারে বসবাস করছে। এ থেকে মুক্তি পেতে মানুষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে ভোট দেবে। মানুষের আশ্বাস পেয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি।

কাউন্সিলর প্রার্থী রেদোয়ান রানা বলেন, ওয়ার্ডবাসীর বিপদের সময় আমি পাশে ছিলাম। করোনার সময় বর্তমান কাউন্সিলর ওয়ার্ড ছেড়ে শহরে বাসা ভাড়া করে থাকতেন। আর আমি তখনও মানুষের জন্য কাজ করেছি, এখনও করে যাচ্ছি। এই আত্মবিশ্বাস থেকে আমি মনে করি মানুষ আমাকে ভোট দেবে। জনগণের আশ্বাসে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার হুমায়ূন কবির বলেন, ২৩৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ১৯৮ জন জমা দিয়েছেন। ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন ছিল। যাচাই-বাছাই ১৮ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে। ভোটগ্রহণ হবে ১২ জুন

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares