1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সুনামগঞ্জ জেলার হাওরে বজ্রপাতে ৬ কৃষক নিহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জ জেলার হাওরে বজ্রপাতে ৬ কৃষক নিহত

মো: উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
Spread the love
মোঃ উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরে ধান কাটার সময় পৃথকভাবে বজ্রপাতে ৬জন কৃষক নিহত হয়েছেন এবং ১জন আহত হয়েছেন । আজ রবিবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলার হাওরে এ হতাহতের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাতের মাঝে হঠাৎ বজ্রপাতে ২জন কৃষক নিহত হয়েছেন এবং ১জন আহত হন। নিহতরা হলেন,মিলন মিয়া(১৪)। তিনি লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শিশু মিয়ার ছেলে এবং অপরজন হলেন রণভূমি গ্রামের শামছু মিয়ার ছেলে তারা মিয়া(৩২),এবং আহত ব্যাক্তি হলেন এরুয়াখাই গ্রামের ওজি উল্ল্যাহ”র ছেলে মো. নিজাম উদ্দিন(২৫)। এদিকে জেলার ছাতক উপজেলার বিভিন্ন হাওরে পৃথকভাবে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন,জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মো. আরশ আলী(৫০),চরমহল্লা ইউনিয়নের মো. আব্দুস সামাদ(২৫) এবং অপরজন হলেন জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মাইম মিয়া(১৮) । অপরদিকে জেলার তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুর কান্দি গ্রামের হাতেম আলীর ছেলে কৃষক রমজান আলী(১৫) ও স্থানীয় একটি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পৃথকভাবে বজ্রপাতে নিহত ৬জন কৃষকের লাশ তাদের স্ব স্ব বাড়িতে নিয়ে গেলে আত্মীয় স্বজনদের কান্নার রোল ও আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর বজ্রপাতে পৃথকভাবে বিভিন্ন হাওরে কৃষকদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে জানান,আকাশ মেঘাচ্ছন্ন দেখলে সবাইকে নিরাপদে যাওয়া দরকার। এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখন যেহেতু বোরো ধান কাটার মৌসুম তাই সকল কৃষকরা যেন সর্তকতা অবলম্বন করেন। আকাশ মেঘাছন্ন দেখলেই নিরাপদ স্থানে চলে যাওয়া দরকার।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares