1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

ডিজিটাল আইনে হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

মো: উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
Spread the love

উস্তার আলী,সুনামগঞ্জ  জেলা প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ সব সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জের সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। শহীদ মিনারে একই সময়ে প্রথম আলো বন্ধুসভাও মানববন্ধন করে।
মানববন্ধনে আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, সাংস্কৃতিকর্মী, নারী আন্দোলনের নেত্রী, সমাজকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সমাজকর্মী রমেন্দ্র কুমার দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. আবদুল হক, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি রুহুল তুহিন, দৈনিক সুনামগঞ্জের খবরের পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আইনজীবী এনাম আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, থিয়েটার সুনামগঞ্জের সভাপতি ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সুনামগঞ্জ প্রসেনিয়ামের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র, ছাত্রনেতা নাসিম চৌধুরী।

ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যায়িত করে বক্তারা বলেন, মানুষ এই কালো আইন চায় না। তারপরও সরকার নিজেদের স্বার্থে, বিরোধী মতকে দমন করার জন্য এটি রাখতে মরিয়া। এই আইনের অপব্যবহার হচ্ছে। বিশেষ করে এই আইন দিয়ে সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করার অপচর্চা শুরু হয়েছে। এতে সরকারই দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে। বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যম সরকারে প্রতিপক্ষ নয়, বরং বন্ধু। তাঁরা গঠনমূলক সমালোচনা করবে, সংকটের কথা তুলে ধরবে। সরকার সেগুলো শুধরে নেবে, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি, দেশে তার উল্টোটা ঘটছে। এটা কারো জন্যই মঙ্গলজনক নয়। এত এত ঘটনা ঘটছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে, তবুও সরকার কেন এই চরম বিতর্কিত আইনটি বাতিল করছে না, এটাই বিশ্ময়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, আইনজীবী-সাংবাদিক এ কে এম মহিম ও এ আর জুয়েল, আইনজীবী মতিয়া বেগম, জেলা মহিলা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পাল, সাংবাদিক বিন্দু তালুকদার, রোরহান উদ্দিন, সমাজকর্মী সালেহীন চৌধুরী ও ওবায়দুল হক মিলন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, সাংবাদিক আকরাম উদ্দিন, আমিনুল ইসলাম, আসাদ মনি, মেহেদী হাসান, এ কে মিলন আহমদ, কে এম শহিদুল ইসলাম, মোহাম্মদ হানিফ, উন্নয়কর্মী আরিফুর রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি শাহজাহান সিদ্দিকী, বন্ধুসভার শফিকুল ইসলাম, রুবেল পালম জাকিরুল ইসলাম মান্না, শেখ মহুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি