1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রতিপক্ষের হাতে এক কৃষক নিহত

মোঃ উস্তার আলী  সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
Spread the love
মোঃ উস্তার আলী সুনামগঞ্জ  জেলা প্রতিনিধি: সুনামগঞ্জর সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশে আমন জমিতে গরুর ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজনের বাধা প্রদান করেন এবং এক পর্যায়ে তাকে কিল ঘুষি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত কৃষকের নাম শুক্কর মিয়া(৪৫)। তিনি সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত শুক্কুর মিয়া নিজের গরুর জন্য ঘাস কাটতে গ্রামের পাশে আমন জমিতে যান। এ সময় একই গ্রামের মৃত সাঈদ আলীর পূত্র নায়েব আলী,তার ৪ ছেলে ময়না মিয়া,লিটন মিয়া,আনোয়ার হোসেন আইনুল মিয়া গংরা শুক্কর মিয়াকে ঘাস কাটতে নিষেধ করেন। শুক্কুর মিয়া নিষেধ দেয়ার কারণ জানতে চাইলে পিতাপূত্র ৫জন মিলে তাকে কিল ঘুষি মেরে শেষ পর্যন্ত গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে। কিছুক্ষণ পরে শুক্কুর মিয়ার নিস্তেজ দেহ পড়ে থাকতে দেখে হত্যাকারীরা পালিয়ে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে আশপাশের লোকজন শুক্কুর আলীকে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রির্পোট তৈরী করেন। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এমন হত্যাকান্ডের ঘটনা শুনেই ঘটনাস্থলে অবস্থান করছি। দোষীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি