1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেহেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

মেহেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
Spread the love

প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় থেকে শুরু করে ওয়াবদার মোড় হয়ে দিঘির পাড়া পর্যন্ত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণ-বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-সচিব ও আইন কর্মকর্তা অনিন্দ্যিতা রায়’র নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাসহ পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে শুরু করে ওয়াবদার মোড়, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এবং কুষ্টিয়া সড়কের দিঘীরপাড়া পর্যন্ত প্রথম দিনে উচ্ছেদ অভিযান চলে।

সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-সচিব ও আইন কর্মকর্তা অনিন্দ্যিতা রায় জানান, সরকার মেহেরপুর -কুষ্টিয়া সড়ক চারলেনে প্রশস্থকরণ কাজ শুরু করেছে । সে কারণে মেহেরপুর কুষ্টিয়া সড়কের ৩০ কিলোমিটারে অবস্থিত রাস্তার দুইপাশের সকল অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলদারদের উচ্ছেদ করতে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, আগামী ৪ দিন এ উচ্ছেদ অভিযান চালিয়ে ৩০ কি:মি: সড়ক দখলমুক্ত করা হবে।

মেহেরপুর- কুষ্টিয়া ফোরলেন সড়ক নির্মান কাজের জন্য মুলত এই অভিযান। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দখলদারদের নোটিশ প্রদান করা হয়। অভিযানকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares