1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বোরো ধান রোপণে ব্যস্ত নওগাঁর কৃষকরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

বোরো ধান রোপণে ব্যস্ত নওগাঁর কৃষকরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
Spread the love
রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি ঃ উত্তরাঞ্চলের খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁয় এখন বোরো ধান রোপণের  ভরা মৌসুম। উৎসাহ উদ্দীপনায়  সকাল থেকে সন্ধ্যা অবধি বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে মাঠে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। আবহওয়া অনুকুলে  থাকলে ভালো ফলনের আশা করেছেন ধান চাষিরা।
জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গিয়েছে, ধানের চারা রোপণ কাজে ব্যস্ত কৃষক ও শ্রমিকরা মাঠেই খাচ্ছেন দুপরের খাবার। এ দিকে কেউ জমির আইলে কোদাল পাড়া কিংবা জমিতে জৈব সার বিতরণ কাজে ব্যস্ত।  আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আনুষাঙ্গিক কাজ শেষ করে কেউ বা বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন খেতে। দেখে মনে হবে জমিতে চারা রোপণের প্রতিযোগীতায় নেমেছে কৃষকরা।
জেলার সদর উপজেলার হারিয়াগাচি গ্রামের কৃষক সোহেল রানা বলেন, আমি এবছর প্রায় ২০ বিঘা জমিতে বোরো ধান চাষ করবো। এরই মধ্যে ১২ বিঘা জমিতে চারা রোপণ কাজ শেষ করেছি। সার, শ্রমিক,তেলসহ সব কিছুর দাম বাড়ায় প্রতি বিঘা জমিতে এবার খরচ হচ্ছে প্রায় ১০-১২ হ্জার টাকা। এবছর প্রতি বিঘা জমিতে ৩০-৩৫ মন ধান পাবো বলে আশা করছি।
একই গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, গত বছর আবহাওয়া ভালো না থাকায় খুব একটা ভালো ফলন পায়নি।  তবে এইবার যদি আবহাওয়া ভালো থাকে তাহলে গত বারের থেকে অনেক ভালো ফলন পাবো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, চলতি বোরো মৌসুমে জেলায় ১ লক্ষ ৮৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। আমাদের জেলায় সাধারণত ব্রিধান-৮৯, ৯২, ১০০সহ জিরা ও কাটারি জাতের ধান চাষ হয়েছে। তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমেও ধানের ভালো ফলন হবে বলে আশা করছি। এছাড়াও নতুন জাতের ধান লাগানোর পদ্ধতি ও সুষম সার ব্যবহারে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষনিক সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares