1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাজীপুর শ্রীপুরে অভাবের তাড়নায় সন্তান বিক্রি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

গাজীপুর শ্রীপুরে অভাবের তাড়নায় সন্তান বিক্রি

রাকিব হাসান আকন্দ, গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
Spread the love
রাকিব হাসান আকন্দ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অভাবের তাড়নায় দেড় মাস বয়সী ছেলে সন্তানকে ৪২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল মা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আলফাজ উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রেখা আক্তারের ছেলে। সে তার ছেলেকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকে। শিশুকে কিনে নেওয়া সাদ্দাম হোসেন নড়াইলের নরাগাতী উপজেলার কামশিয়া গ্রামের খলীলুর রহমানের ছেলে। সে আবদার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিবিএস ক্যাবল কারখানায় টেকনেশিয়ান পদে চাকরি করেন।
শিশুর মা রেখা আক্তার বলেন, প্রায় ৫ বছর আগে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (ঢালীপাড়া) গ্রামের হারেজ মিয়ার ছেলে তুহিনকে পরিবারের অমতে ভালবেসে বিয়ে করে সে। তুহিনের বাড়ীতে আগের বউ থাকায় সে (তুহিন) তাকে বিয়ের পর তার বাড়েিত উঠায়নি। একই এলাকার এক বাড়িতে তুহিন তাকে ঘর ভাড়া নিয়ে থাকতে দেয়। পেটে বাচ্চা রেখে গোপনে গত ৬/৭ মাস আগে তুহিন সৌদি চলে যায়। সৌদি যাওয়ার পর থেকে তার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয় তুহিন। বিয়ের পর এটাই তাদের প্রথম সন্তান। সন্তান হওয়ার পর বিয়ের ডকুমেন্ট (কাবিননামা) না থাকায় তুহিন তার ছেলেকে অস্বীকার করে।
তিনি আরো জানান, তুহিনের ঘরে আগের বউ থাকায় তার বাবা হারেজ মিয়া আমাকে বাড়িতে উঠতে দেয়নি।
শিশুকে কিনে নেওয়া সাদ্দাম হোসেন বলেন, আমার দশ বছরের সংসার জীবনে আমি নি:সন্তান। কোন সন্তানাদি না হওয়ায় লালন-পালনের জন্য কিনে নেই। শিশুর মায়ের কোনো পরিচয়পত্র না থাকায় এলাকার স্থানীয় কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ছেলে শিশু সন্তানকে ৪২ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেই এবং ওই টাকা ফেরত দিয়ে দেয় আমাকে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, স্থানীয় এক সংবাদ কর্মীর মাধ্যেমে জানতে পারেন অভাবের তাড়নায় এক মা তার দেড় মাস বয়সী শিশু ছেলেকে বিক্রি করে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাকা ফেরত দিয়ে শিশু ছেলেকে তার মা’য়ের কোলে তুলে দেই।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares