1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শার্শা সীমান্তে ৮ কেজি স্বর্ণেরবারসহ আটক দুই  - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শার্শা সীমান্তে ৮ কেজি স্বর্ণেরবারসহ আটক দুই 

মো: ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
Spread the love
মোঃ ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি: ভারতে পাচারের সময় যশোরের শার্শা কায়বা সীমান্ত থেকে ৮কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিচ স্বর্ণেরবারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার (২৫ জানুয়ারি ) শার্শা উপজেলার পাঁচ কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২০ আর পি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচ কায়বা গ্রামের একটি আম বাগান থেকে স্বর্নসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রাধান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, আমার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শার কায়বা সীমান্তের একটি আম বাগানে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি’র নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পরে প্রাইভেটকারটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মিটার বক্সের ভিতর থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম। এবং বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা।
তিনি আরও বলেন, আটক স্বর্ন পাচারকারীদের শার্শা থানায় এবং স্বর্নের বার কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares